অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার পরিবর্তিত সময়সূচি প্রকাশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার পরিবর্তিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী আগামী ৫ মার্চ থেকে পরীক্ষা শুরু হয়ে ২২ এপ্রিল পর্যন্ত চলবে। এ পরীক্ষা প্রতিদিন দুপুর ১টা ৩০ মিনিট থেকে অনুষ্ঠিত হবে।
বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর সূত্র এ তথ্য জানিয়েছে।
মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার সময়সূচি প্রকাশ
এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫ সালের মাস্টার্স শেষ পর্ব (নিয়মিত, অনিয়মিত, গ্রেড উন্নয়ন ও সিজিপিএ উন্নয়ন) পরীক্ষা আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ১৮ এপ্রিল পর্যন্ত চলবে। এ পরীক্ষাও প্রতিদিন দুপুর ১টা ৩০ মিনিট থেকে অনুষ্ঠিত হবে।
পরীক্ষার বিস্তারিত সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd) ও (www.nubd.info) থেকে জানা যাবে।
আমিনুল ইসলাম/আরএআর/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সাভারে বিদেশি পিস্তলসহ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা আটক
- ২ নারায়ণগঞ্জে ধলেশ্বরী নদীতে ডুবলো ইটবোঝাই বাল্কহেড
- ৩ ঝালকাঠি-২ আসনে ধানের শীষে ভোট দেবেন জাতীয় পার্টির নেতাকর্মীরা
- ৪ দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে—নাউজুবিল্লাহ: ফখরুল
- ৫ গর্ভবতীসহ নারীদের ওপর হামলার প্রতিবাদে মহিলা জামায়াতের বিক্ষোভ