এখনো সন্ধান মিলেনি নাট্যকার ফারুক ও রাখাইন যুবকের
ফাইল ছবি
রোববার বিকেলে কক্সবাজারের পেঁচারদ্বীপ সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ নাট্যকার ফারুক হোসেনের সন্ধান এখনো মিলেনি। এছাড়া শুক্রবার রাখাইনদের বর্ষা উৎসব উপলক্ষে কক্সবাজার সৈকতে গোসল করতে নেমে ভেসে যায় ৫ রাখাইন যুবক। সেখান থেকে দুইজনকে জীবিত ও দুইজনকে মৃত উদ্ধার করা গেলেও এখনো সন্ধান মিলেনি অন্য একজনের।
উখিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার জসিম উদ্দিন মজুমদার জানান, এখনো পর্যন্ত ফারুককে জীবিত কিংবা মৃত উদ্ধার করা যায়নি।
সায়ীদ আলমগীর/এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ খুলনা হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
- ২ দিঘির ঘাট থেকে কুকুর টেনে নিলো কুমির, যা জানালেন প্রত্যক্ষদর্শীরা
- ৩ মদের নেশায় বেকারত্বে বাঁধা চা শ্রমিকদের ভাগ্য
- ৪ স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করে প্রকাশ্যে ঘুরছে আসামিরা, খুঁজছে পুলিশ
- ৫ বেনাপোল কাস্টমসে শুল্ক ফাঁকি: ৪ সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্স স্থগিত