রোহিঙ্গাবোঝাই নৌকাডুবি : মিলল ৩ শিশুর মরদেহ
মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করার সময় বঙ্গোপসাগরে আবারও অর্ধশতাধিক রোহিঙ্গা বহনকারী নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় ৩ শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার ভোর রাতে টেকনাফের সাবরাং ইউনিয়নের খুরের মুখ সংলগ্ন এলাকায় রোহিঙ্গাবোঝাই একটি নৌকা ডুবে যায়। সকালে খুরের মুখ সৈকত থেকে তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলো- মিয়ানমার বুসিডং কুলপাতং পাড়ার মোহাম্মদ ইয়াছিনের চার মাস বয়সী শিশু ওমর সালমা, আব্দুল আজিজের সাত মাস বয়সী শিশু মো. আয়ুব ও আব্দুল হাইয়ের ৯ বছরের শিশু সন্তান আব্দুল নবী। ওই দুর্ঘটনায় আরও ৫১ জন রোহিঙ্গা প্রাণে বেঁচে যায়।
উদ্ধার হওয়া রোহিঙ্গা রশিদ আমিন বলেন, আমরা মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসার জন্য রাতে ৫৪ জন রোহিঙ্গা মিলে নৌকায় উঠি। সাগর পথ পাড়ি দিয়ে নৌকাটি কূলের কাছাকাছি এসে ঢেউ লেগে অনেকে পানিতে পড়ে যায়। এতে তিন শিশু নিখোঁজ হয় এবং সকালে আমরা তাদের মরদেহ খুঁজে পাই।
টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন খান বলেন, বৃহস্পতিবার ভোরে মিয়ানমার থেকে সাগর পথে নৌকায় পালিয়ে আসার সময় তিন শিশুর মৃত্যু হয়েছে। তাদের উদ্ধার করে স্থানীয় জনপ্রতিনিধের মাধ্যমে দাফন করা হয়েছে।
সায়ীদ আলমগীর/এএম/আইআই
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সন্ত্রাসীদের কেন্দ্র দখল করতে এলে প্রতিহত করতে হবে: ডা. তাহের
- ২ চাঁদাবাজদের কবল থেকে মুক্ত পেতে হাতপাখায় ভোট দিন মুফতি: ফয়জুল করীম
- ৩ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ
- ৪ জামায়াতকে ভোট দিয়ে ঈমান-আকিদা নষ্ট করবেন না: বিএনপি নেতা দুলু
- ৫ গাজীপুরের পাঁচ আসনে জয়ের বিকল্প ভাবছে না বিএনপি-জামায়াত