ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ০৯:২৫ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৮

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় স্ত্রীর সঙ্গে অভিমান করে বায়োজিদ (২২) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার হাইজাদী ইউনিয়নের কাহেন্দী নোয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বায়োজিদ উপজেলার কাহেন্দী নোয়াপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১ বছর আগে নরসিংদীর চৌঘরিয়া গ্রামের আব্দুল আলীর মেয়ে নাছিমার সঙ্গে বায়েজিদের বিয়ে হয়। বিয়ের পর থেকে ভালোভাবেই চলছিল তাদের সংসার। শুক্রবার হঠাৎ বাড়ির পাশের কাহেন্দী মেলায় যাওয়া নিয়ে তাদের মধ্যে তর্ক-বিতর্ক হয়। তর্ক-বিতর্কের পর বায়োজিদ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শাহাদাত হোসেন/আরএআর/আইআই