চকরিয়ায় ইয়াবাসহ বাসের ২ যাত্রী আটক
প্রতীকী ছবি
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার খুটাখালি এলাকায় অভিযান চালিয়ে ১২ হাজার পিস ইয়াবাসহ দুই বাস যাত্রীকে আটক করেছে হাইওয়ে পুলিশ। শুক্রবার কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যান অফিসের সামনে থেকে এসব মাদক জব্দ করা হয়।
আটকরা হলেন- ফরিদপুরের ভাঙ্গা উপজেলার রায়পাড়া এলাকার মৃত ফহম মাতব্বরের ছেলে মো. আমজাদ হোসেন (৫২) ও কক্সবাজার পৌরসভার নতুন বাহারছড়া এলাকার মৃত হোসেন আহমদের ছেলে কবির আহমদ (৩৪)।
চকরিয়ার মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমগীর হোসেন জানান, সোর্সের মাধ্যমে খবর পেয়ে চট্টগ্রামমুখী শাহ আমিন পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। বাসটির যাত্রী ফেরিওয়ালা আমজাদ হোসেনের কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। আর চকরিয়া সার্ভিস নামে লোকাল একটি বাসে তল্লাশি চালিয়ে কবির আহমদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে।
সায়ীদ আলমগীর/এফএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সন্ত্রাসীদের কেন্দ্র দখল করতে এলে প্রতিহত করতে হবে: ডা. তাহের
- ২ চাঁদাবাজদের কবল থেকে মুক্ত পেতে হাতপাখায় ভোট দিন মুফতি: ফয়জুল করীম
- ৩ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ
- ৪ জামায়াতকে ভোট দিয়ে ঈমান-আকিদা নষ্ট করবেন না: বিএনপি নেতা দুলু
- ৫ গাজীপুরের পাঁচ আসনে জয়ের বিকল্প ভাবছে না বিএনপি-জামায়াত