ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নারায়ণগঞ্জে বিএনপির শতাধিক নেতার বিরুদ্ধে পুলিশের মামলা

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ০৯:১৩ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৮

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় নাশকতাসহ বিস্ফোরণের ঘটনায় বিএনপির সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিমসহ ৫৮ জনের নাম উল্লেখ আরও ৫০ জনকে অজ্ঞাত আসামি দেখিয়ে মামলা করেছে পুলিশ।

শনিবার রাতে সোনারগাঁও থানা পুলিশের এসআই আবুল হাসান বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে এ মামলা করলে রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করে পুলিশ।

মামলায় অভিযোগ করা হয়েছে- আসামিরা শনিবার সকাল ১০টার দিকে সোনারগাঁও কাজী ফজলুল হক উইমেন্স কলেজের সামনে নাশকতার পরিকল্পনা করছিল।

নাশকতা ঠেকাতে চেষ্টা করলে পুলিশের ওপর আসামিরা হামলা চালায়। আসামিরা পালিয়ে গেলে সেখান থেকে ককটেলসহ বিস্ফোরকদ্রব্য উদ্ধার করা হয়। এ সময় জেলা বিএনপির সেক্রেটারি অধ্যাপক মামুন মাহামুদকে গ্রেফতার করে পুলিশ। মামলায় জেলা বিএনপির সেক্রেটারি অধ্যাপক মামুন মাহামুদ প্রধান আসামি করা হয়।

মামলার অন্য আসামিরা হলেন- সাবেক মন্ত্রী অধ্যাপক রেজাউল করিম, সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি খন্দকার আবু জাফর ও সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম মান্নান, সিরাজুল ইসলাম, রিয়াজুল ইসলাম, মজিবুর রহমান, কামরুজ্জামান মাসুদ, মোক্তার হোসেন মিন্টু, জাকির হোসেন, আতব আলী, মোক্তার হোসেন, আবদুর রউফ, বজলুর রহমান, গাজী হারুন উর রশিদ, মোস্তাফিজুর রহমান মাসুদ, নজরুল ইসলাম বাচ্চু, মোশারফ হোসেন, কালাম, শাহআলম মুকুল, আতাউর রহমান, আফজাল হোসেন, নিজাম উদ্দীন নিজাম, আপেল হক, নূরে ইয়াসিন নোবেল, হাবিবুর রহমান হবু, কসাই রহমান, ইব্রাহীম, কামাল হোসেন, আবেদ আলী মেম্বার, শাহআলম, টিন বাবুল, হারুন উর রশিদ মিঠু, ওসমান গণি ঋতু, ফারুক আহমেদ তপন, মজিবুর রহমান, সালাউদ্দীন সালু, সেলিম সরকার, বিদ্যুৎ, হানিফ, আলমগীর, শহিদুর রহমান স্বপনসহ ৫৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪০/৫০ জনকে আসামি করা হয়েছে।

সোনারগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, অধ্যাপক রেজাউল করিমসহ ৫৮ জনের নাম উল্লেখ আরও ৫০ জনকে অজ্ঞাত আসামি দেখিয়ে মামলা করেছে পুলিশ।

শাহাদাত হোসেন/এএম/আরআইপি

আরও পড়ুন