ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শীতলক্ষ্যায় গুড়িয়ে দেয়া হলো ভাসমান ড্রেজার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ০৯:৫৮ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৮

সিদ্ধিরগঞ্জের কাঁচপুর ব্রিজ সংলগ্ন শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরে ভাসমান ৩টি ড্রেজার, ৩০০ ফুট ড্রেজারের পাইপ, ১০টি বাঁশের তৈরি জেটি ও ১০টি বালু পাথরের গদি গুড়িয়ে দিয়েছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর।

এছাড়া ২ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা আদায় ও জব্দকৃত বালু ও পাথর নিলামে ১৫ হাজার টাকায় বিক্রি করা হয়। এসময় এক যুবককে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম বানু শান্তির নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এসময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক মো. গুলজার আলী, উপ-পরিচালক মো. শহিদুল্লাহ, সহকারী পরিচালক পারভেজ আহাম্মেদ, শাহআলম, রেজাউল করিম লিটন প্রমুখ।

উচ্ছেদ অভিযানে বিআইডব্লিউটিএ’র জাহাজ অগ্রণী, একটি এক্সেভেটর (ভেকু), একটি টাগবোটসহ বিপুল সংখ্যক উচ্ছেদ কর্মী, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক গুলজার আলী জানান, দখলদারদের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে। দখলদাররা যতই প্রভাবশালী হোক না কেন তাদেরকে কোনো ধরনের ছাড় দেয়া হবেনা। সোমবারও আমাদের অভিযান পরিচালিত হবে।

হোসেন চিশতী সিপলু/এমএএস/আরআইপি

আরও পড়ুন