আদিনাথ মেলায় সিলিন্ডার বিস্ফোরণে ২ দর্শনার্থীর মৃত্যু
কক্সবাজারের মহেশখালীতে চলমান আদিনাথ মেলায় বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দু’জনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরো তিনজন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মেলা প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
নিহতরা বেলুন ব্যবসায়ী স্বামী-স্ত্রী বলে জানা গেছে। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, মঙ্গলবার সন্ধ্যা থেকে শুরু হওয়া আদিনাথ মন্দিরে শীব দর্শন পূজা উপলক্ষে সপ্তাহব্যাপী মেলা চলছে। আদিনাথ পাহাড়ের পাদদেশস্থ এলাকাজুড়ে বসা মেলায় নানা ধরনের শতাধিক দোকান বসেছে। এর মাঝে বেলুন ফুলিয়ে বিক্রির একটি দোকান দেন এক দম্পতি। সকালে হঠাৎ সিলিন্ডারটির বিস্ফোরণ ঘটে। এতে ওই দম্পতি ঘটনাস্থলেই মারা যান।
স্থানীয়রা জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর মেলা এলাকায় স্থবিরতা নেমে এসেছে। আতঙ্কিত হয়ে পড়েছেন পুজারি ও দর্শনার্থীরা।
আদিনাথ মেলা পর্যবেক্ষণ কমিটির সভাপতি ও মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল কালাম জানান, সিলিন্ডার বিস্ফোরণের কারণ অনুসন্ধান করা হচ্ছে। মেলা নির্বিঘ্ন করতে প্রশাসনিক নজরদারি বাড়ানো হয়েছে।
সায়ীদ আলমগীর/এফএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সন্ত্রাসীদের কেন্দ্র দখল করতে এলে প্রতিহত করতে হবে: ডা. তাহের
- ২ চাঁদাবাজদের কবল থেকে মুক্ত পেতে হাতপাখায় ভোট দিন মুফতি: ফয়জুল করীম
- ৩ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ
- ৪ জামায়াতকে ভোট দিয়ে ঈমান-আকিদা নষ্ট করবেন না: বিএনপি নেতা দুলু
- ৫ গাজীপুরের পাঁচ আসনে জয়ের বিকল্প ভাবছে না বিএনপি-জামায়াত