বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে ছুটে আসছে : আইজিপি
বাংলাদেশের আইন-শৃঙ্খলা নিরাপদ হওয়ায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিনিয়োগকারীরা ছুটে আসছেন বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটওয়ারি।
বুধবার চাঁদপুর প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন আইজিপি।
তিনি আরো বলেন, বাংলাদেশ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। বিশ্ব এখন বাংলাদেশের দিকে তাকিয়ে আছে।
চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এএসএম মনিরুজ্জামান, চাঁদপুরের পুলিশ সুপার সামছুন্নাহার, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারি, কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায়, চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ওসমান গনি পাটওয়ারী, চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও জাগো নিউজের চাঁদপুর প্রতিনিধি ইকরাম চৌধুরী ও চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত প্রমুখ।
ইকরাম চৌধুরী/এফএ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে
- ২ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ৩ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৪ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৫ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে