শিক্ষা ব্যবস্থা আগের তুলনায় ২০ বছর পিছিয়ে গেছে
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, প্রশ্নপত্র ফাঁসের দায় একা শুধু শিক্ষা মন্ত্রণালয়ের নয়, এর জন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে। আমরা অভিভাবকরা, জনপ্রতিনিধিদের সজাগ হতে হবে।
তিনি বলেন, বর্তমানে শিক্ষা ব্যবস্থা আগের তুলনায় ২০ বছর পিছিয়ে গেছে। আমাদের ভাবতে হবে, আমাদের সন্তানরা কোথায় যাচ্ছে, কী শিখছে। এর দায় সবাইকে নিতে হবে।
বুধবার চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে স্থানীয় কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন দুদক চেয়ারম্যান।
এ সময় উপস্থিত ছিলেন- দুদকের মহা-পরিচালক মোহাম্মদ জাফর ইকবাল, চাঁদপুরের জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মণ্ডলসহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তারা।
ইকরাম চৌধুরী/এএম/আইআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে
- ২ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ৩ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৪ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৫ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে