নানা বাড়ি থেকে ফেরার পথে লাশ হলো শাওয়াল
মায়ের সঙ্গে বেড়াতে নানা বাড়ি এসে ফেরার পথে টমটমের ধাক্কায় শাওয়াল নামে ৭ বছরের এক শিশু নিহত হয়েছে।
শনিবার সকাল ৮টার দিকে কক্সবাজারে মহেশখালী উপজেলার মাতারবাড়ী তিতামাঝির পাড়া ছদর বাপের রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাওয়াল ধলঘাটা ইউনিয়নের উত্তর সুতরিয়া গ্রামের আব্দুল মোনাফের ছেলে। টমটমের ধাক্কায় তার মা রেনুয়ারাও আহত হয়েছেন।
স্বজনরা জানায়, শিশুটি মায়ের সঙ্গে বেড়াতে মাতারবাড়ি পুরান বাজার নানাবাড়ি এসেছিল কয়েকদিন আগে। শনিবার সকালে মা-ছেলে বাড়ি ফেরার পথে একটি টমটম পেছন থেকে তাদের ধাক্কা দেয়। এতে গুরুতর জখম হয়ে শাওয়াল মারা যায়।
মাতারবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিনুল হক জানান, শিশুটি মরদেহ উদ্ধরা করা হয়েছে। তার আহত মা রেনুয়ারাকে চকরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক টমটমের চালক পালিয়ে গেলেও টমটমটি জব্দ করা হয়েছে।
সায়ীদ আলমগীর/এএম/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সন্ত্রাসীদের কেন্দ্র দখল করতে এলে প্রতিহত করতে হবে: ডা. তাহের
- ২ চাঁদাবাজদের কবল থেকে মুক্ত পেতে হাতপাখায় ভোট দিন মুফতি: ফয়জুল করীম
- ৩ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ
- ৪ জামায়াতকে ভোট দিয়ে ঈমান-আকিদা নষ্ট করবেন না: বিএনপি নেতা দুলু
- ৫ গাজীপুরের পাঁচ আসনে জয়ের বিকল্প ভাবছে না বিএনপি-জামায়াত