অনার্স ৪র্থ বর্ষের ফল প্রকাশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের ৪র্থ বর্ষ অনার্স পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টায় এ ফল প্রকাশ হয়েছে।
এ পরীক্ষায় সারাদেশে ২৯টি বিষয়ে ১ লাখ ২৫ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করে। পাসের হার ৮৭ দশমিক ৪১ ভাগ।
প্রকাশিত ফল SMS এর মাধ্যমে যে কোনো মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে nu<space>h4<space> Roll লিখে ১৬২২২ নম্বরে Send করে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd এবং www.nubd.info থেকে জানা যাবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
আমিনুল ইসলাম/এমএএস/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফুলবাড়ীয়ায় অকটেন মজুত ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে জরিমানা
- ২ টঙ্গীতে উড়াল সড়কে চলন্ত প্রাইভেটকারে আগুন
- ৩ জ্বালানি মন্ত্রীকে নিয়ে কটূক্তি, আমির হামজার বিরুদ্ধে আলেমদের প্রতিবাদ
- ৪ সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার
- ৫ প্রতারণার মাধ্যমে আত্মসাত করা অর্থ ফেরতের দাবিতে সংবাদ সম্মেলন