যশোর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ককটেল
যশোর জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। এতে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরসহ আশপাশের এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এতে কেউ হতাহত হয়নি।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি আজমল হুদা জানান, শনিবার সকালে যশোর জেলা প্রশাসক চত্বরের কালেক্টর মার্কেটের পাশে একটি হাতবোমা সাদৃশ্য বস্তু পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থালে গিয়ে ককটেলটি উদ্ধার করে।
এ সময় র্যাবের একটি দল সেখানে উপস্থিত ছিল। তবে কিভাবে এখানে ককটেল এলো তার উত্তর মেলেনি। পুলিশ তদন্ত করছে বলেও জানান ওসি।
মিলন রহমান/এফএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ২ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে
- ৩ ডিজেল সংকটে সেচ পাচ্ছেন না হাওরের চাষিরা, বোরো ফলন নিয়ে শঙ্কা
- ৪ মাদকের ব্যাপারে কোনো আপস করা হবে না: প্রতিমন্ত্রী রাজিব
- ৫ কম শিক্ষিতদের শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটিতে রাখার সুযোগ নেই