আগুনে পুড়লো খামারির স্বপ্ন
নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লায় দুটি গরুর খামারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে ৮টি গরু মারা গেছে এবং ৮টি গরু অগ্নিদগ্ধ হয়েছে। এতে ওই খামারির গরু পালনের স্বপ্ন পুড়ে ছাই হয়ে যায়।
শনিবার বিকেলে ফতুল্লার চরকাশিপুর এলাকার সিরাজ মাদবরের মালিকানাধীন গরুর খামারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খামারের মালিক সিরাজ মাদবরের ছোট ভাই মনির হোসেন জানান, তার বড় ভাইয়ের মালিকানাধীন দুটি গরুর খামারে বাছুরসহ প্রায় ৫০/৬০টি গরু আছে। এ খামারে ৮/১০ জন লোক কাজ করেন।
শনিবার বিকেলে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে খামারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অল্প সময়ের মধ্যে আগুন পুরো খামারে ছড়িয়ে পড়ে। এ সময় আগুনে পুড়ে দুটি খামারে থাকা ৮টি গরু মারা যায়। আরও ৮টি গরু পুড়ে যায়। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি তার।
তিনি আরও জানান, খামারে অগ্নিকাণ্ডের পর এলাকাবাসীর সহায়তায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরে ফতুল্লার বিসিকের ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে।
ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান, কাশিপুরে গরুর খামারে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শুনেছি, কয়েকটি গরু মারা গেছে।
শাহাদাত হোসেন/এএম/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জামায়াতের জনসভায় এবি পার্টি নেতার ‘জয় বাংলা’ স্লোগান
- ২ ৫৪ বছরে কারো আন্তরিকতায় প্রশ্ন তুলতে চাই না: ডা. শফিকুর রহমান
- ৩ ‘একটি দলের প্রধান নিজের অফিস থেকে জামায়াত আমিরের আইডি হ্যাক করেছেন’
- ৪ আসন পুনরুদ্ধার চাইবে বিএনপি, জামায়াতের সামনেও প্রথম সুযোগ
- ৫ বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণে তিন বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব দেবে ইইউ