বেড়ায় ৮ কেজি গাঁজাসহ তরুণী গ্রেফতার
ডিবি পুলিশ পাবনার বেড়া উপজেলার সিন্দুরিয়া থেকে ৮ কেজি গাঁজাসহ নার্গিস সুলতানা (২৫) নামের এক তরুণী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। তিনি বাণিজ্যকেন্দ্র কাশীনাথপুর সিন্দুরিয়া গ্রামের লাল মিয়া ওরফে ‘লাল চোর’ এর মেয়ে ও এলাকায় মাদকসম্রাজ্ঞী বলে পরিচিত। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ওই তরুণীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেনের নেতৃত্বে ডিবির একটি দল মাদক সম্রাজ্ঞীর বাড়িতে অভিযান চালায়। তার ঘর তল্লাশি করে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। এর বাজার মূল্য প্রায় দুইলাখ টাকা বলে পুলিশ জানায়।
স্থানীয়রা জানান, আটক নার্গিস সুলতানা তার বাবা-মাসহ দীর্ঘদিন ধরে কাশীনাথপুর এলাকায় মাদক কেনা বেচা করেন। পুলিশকে মাসোহারা দিয়েই তারা এ ব্যবসা নির্বিঘ্নে চালিয়ে আসছেন বলে অভিযোগ রয়েছে।
আমিনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন সরকার জাগো নিউজকে জানান, গাঁজা উদ্ধারের ব্যাপারে আমিনপুর থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে ও কথিত মাদক সম্রাজ্ঞীকে জেল হাজতে পাঠানো হয়েছে।
একে জামান/এমজেড/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে মামলা
- ২ সিলেটে জামায়াত আমিরকে নিয়ে লেখা ব্যানার-ফেস্টুনে কৌতূহল
- ৩ ১৬ লাখ টাকার সোনা ফেরত দিয়ে সততার পুরস্কার পেলেন রিকশাচালক
- ৪ প্রচারণায় নারী কর্মীদের লাঞ্ছনার অভিযোগ শ্রমিকদল নেতার বিরুদ্ধে
- ৫ ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে