একদিনে বাংলাদেশে ঢুকেছে ৭৮ রোহিঙ্গা
মিয়ানমার থেকে একদিনে নতুন করে আরও এসেছে ২০ পরিবারের ৭৮ জন রোহিঙ্গা। বুধবার দিনের বিভিন্ন সময়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে তারা।
নতুন আসা রোহিঙ্গা আবদুল্লাহ জানান, ঘরের পাশে একটি ছোট জমি আছে। যেখানে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেছিলাম। সেই জমিতে লাগানো আছে গাছপালা ও কৃষি। মুসলিম হওয়ায় সেই জমিতে চাষ করতে দিচ্ছে না সেনারা। তাই খাবার সংকটে বাংলাদেশে চলে এসেছি।
টেকনাফের সাবরাং হারিয়াখালী ত্রাণকেন্দ্রে দায়িত্ব পালন করা জেলা প্রশাসকের প্রতিনিধি ও টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানান, বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশে অনুপ্রবেশ করেছে ২০ পরিবারের ৭৮ জন রোহিঙ্গা।
তাদের প্রথমে সাবরাং ইউনিয়নের হারিয়াখালীতে সেনাবাহিনীর ত্রাণকেন্দ্রে নেয়া হয়। এরপর মানবিক সহায়তা ও প্রতিটি পরিবারকে চাল, ডাল, সুজি, চিনি, তেল, লবণ, ত্রিপল ও একটি করে কম্বল দিয়ে গাড়িতে করে দুপুরে টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শিবিরে পাঠানো হয়েছে।
সায়ীদ আলমগীর/এএম/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বাউফলে বিএনপি-জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত ৪০
- ২ স্বতন্ত্র প্রার্থীকে গুলি-গাড়ি ভাঙচুর, পাল্টাপাল্টি অভিযোগ
- ৩ যারা জনগণকে ভোটবঞ্চিত করতে চান তাদের অবস্থান হবে দিল্লি: আসিফ মাহমুদ
- ৪ যারা স্বাধীনতায় বিশ্বাসী নয়, দেশের মানুষ তাদের সমর্থন করতে পারে না
- ৫ মুচলেকা দিয়ে যারা পালিয়ে ছিলেন তারা এখন চটকদার প্রতিশ্রুতি দিচ্ছেন