পানির দাবিতে রাস্তায়
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় খাবার পানির দাবিতে শত শত নারী-পুরুষ রাস্তায় নেমে কলস ও বালতি হাতে মানববন্ধন করেছেন। আগামী ৭ দিনের মধ্যে ওয়াসা কর্তৃপক্ষ নবীগঞ্জে পানি সরবরাহ না করলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধসহ ওয়াসা কার্যালয় ঘেরাও করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।
রোববার উপজেলার নবীগঞ্জ পাম্প হাউসের সামনে মানববন্ধন করে বিক্ষুদ্ধ এলাকাবাসী। এ সময় বক্তারা বলেন, দীর্ঘ ৭ মাস ধরে উপজেলার নবীগঞ্জ ওয়াসার পাম্প হাউসের পাম্প বিকল হয়ে যাওয়ায় খাবারের পানি সরবরাহ বন্ধ রয়েছে। এতে হাজার হাজার মানুষ খাবার পানি থেকে বঞ্চিত রয়েছে। তারা মাসের পর মাস এক কলস পানির জন্য হাহাকার করছেন। পানির জন্য বিভিন্ন দফতরে ধর্ণা দিয়ে কোন প্রতিকার না পেয়ে রাস্তায় নেমেছেন তারা।
বক্তারা আরও বলেন, নবীগঞ্জে ওয়াসার পাম্প হাউসটি ৭ মাসেও মেরামত করতে পারেনি কর্তৃপক্ষ। দিন দিন পানি না পেয়ে এলাকাবাসী চরম দুর্ভোগ পোহাচ্ছে। এ অবস্থায় আর চলতে দেয়া যায় না। এ সমস্য দ্রুত সমাধানের জন্য স্থানীয় এমপি ও নাসিক মেয়রের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
শাহাদাৎ হোসেন/এফএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জামায়াতের জনসভায় এবি পার্টি নেতার ‘জয় বাংলা’ স্লোগান
- ২ ৫৪ বছরে কারো আন্তরিকতায় প্রশ্ন তুলতে চাই না: ডা. শফিকুর রহমান
- ৩ ‘একটি দলের প্রধান নিজের অফিস থেকে জামায়াত আমিরের আইডি হ্যাক করেছেন’
- ৪ আসন পুনরুদ্ধার চাইবে বিএনপি, জামায়াতের সামনেও প্রথম সুযোগ
- ৫ বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণে তিন বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব দেবে ইইউ