ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বিদ্যালয়ের সেপটিক ট্যাংকে যুবকের মরদেহ

জেলা প্রতিনিধি | যশোর | প্রকাশিত: ০১:৫৬ পিএম, ০৫ মার্চ ২০১৮

যশোর সদর উপজেলার আন্দোলপোতায় আজিজুর সরদার নামে এক যুবককে খুন করেছে দুর্বৃত্তরা। সোমবার সকালে স্থানীয় এডিপি সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের টয়লেটের সেপটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও পরিবারের ধারণা, পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে তাকে হত্যা করা হতে পারে।

নিহতের চাচা শাজাহান আলী জানান, রোববার সন্ধ্যায় তরিকুল ইসলাম নামে একজনের কাছে পাওনা টাকা আনতে যায় আজিজুর। এরপর রাতে আর বাড়িতে ফেরেনি। তার মোবাইল ফোনও বন্ধ ছিল। খোঁজাখুজি করে না পেয়ে গভীর রাতে পরিবারের লোকজন তরিকুলকে ধরে চাপ প্রয়োগ করলে সে জানায় তারা স্কুল মাঠে বসে কথা বলেছিল। স্কুল মাঠে গিয়ে রক্ত ও বিচলির চিহ্ন ধরে টয়লেটের সেপটিক ট্যাংক থেকে আজিজুরের মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে সোমবার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে।

এদিকে যশোর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) আবুল বাশার জানান, আজিজুর সুদের কারবার করত। এ টাকা নিয়ে দ্বন্দ্বের জের ধরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তরিকুল নামে একজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

মিলন রহমান/এফএ/জেআইএম

আরও পড়ুন