টঙ্গীতে রিকশাচালকের মরদেহ উদ্ধার : আটক ২
গাজীপুর মহানগরীর টঙ্গী মরকুন পশ্চিমপাড়ায় একটি রিকশা গ্যারেজের পাশের ডোবা থেকে রেজাউল মন্ডল (৩২) নামে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করা হয়।
রেজাউল ওই গ্যারেজের ব্যাটারিচালিত অটোরিকশা চালাতো বলে জানা গেছে। এ ঘটনায় গ্যারেজ মালিক মিজান ও অপর রিকশাচালক মুকুলকে আটক করেছে টঙ্গী থানার পুলিশ।
টঙ্গী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, মরকুন পশ্চিমপাড়ায় মিজানের রিকশা গ্যারেজের পাশের ডোবায় সন্ধ্যা ৭টায় মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, হত্যার পর মরদেহ গুম করার উদ্দেশ্যে ডোবায় ফেলে দেয় ঘাতকরা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্যারেজ মালিক মিজান পুলিশকে জানায়, রাকিব নামে তার এক রিকশাচালক এই হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে। কারণ রাকিব তিন দিন ধরে নিখোঁজ বা পলাতক রয়েছে।
আমিনুল ইসলাম/এআরএ/আরআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সাড়ে ৭ ঘণ্টা পর ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
- ২ প্রেমিকার পরিবার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গায়ে আগুন দিলেন যুবক
- ৩ স্মার্টফোন চার্জার বিস্ফোরণে পুড়ে ছাই ৪ বসতবাড়ি
- ৪ টাঙ্গাইলে আওয়ামী লীগ আমলে নির্বাচিত ১৩ ইউপি চেয়ারম্যান পুনর্বহাল
- ৫ বাগেরহাটে নিহত ওসমানের দাফন সম্পন্ন, দুদিনেও হয়নি মামলা