ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লায় শিশুকে ধর্ষণের পর কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০৯:২২ পিএম, ০৫ মার্চ ২০১৮

কুমিল্লায় সিমু আক্তার নামে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর কুপিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। সোমবার জেলার মনোহরগঞ্জ উপজেলার উত্তর হাওলা ইউনিয়নের হাতিমারা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। সিমু ওই গ্রামের কৃষক সাইদুল হকের মেয়ে। সে স্থানীয় হাতিমারা মাদরাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। বিকেলে সাইদুল হকের ঘরের খাটের নিচ থেকে ওই শিশুর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে মনোহরগঞ্জ থানা পুলিশ।

স্থানীয় উত্তর হাওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হান্নান হিরন জানান, হাতিমারা গ্রামের পূর্ব-উত্তর পাশের ফসলের মাঠের মধ্যখানে বাড়ি নির্মাণ করে সেখানেই বসবাস করছিল কৃষক সাইদুল হক। গত এক সপ্তাহ আগে সাইদুলের স্ত্রী রাবেয়া বেগম সিলেটে বেড়াতে যায়। সকালে সাইদুল মাঠে কৃষি কাজ করতে ঘর থেকে বের হয়। দুপুরে মাঠের কাজ শেষে বাড়ি ফিরে নিজ ঘরের খাটের নিচে সাইদুল তার মেয়ের রক্তাক্ত লাশ দেখতে পায়।

মনোহরগঞ্জ থানা পুলিশের ওসি মোহাম্মদ সামছুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই শিশুর লাশ উদ্ধার করেছে। শিশুটিকে কোনো ছুরি দিয়ে মুখসহ শরীরের বিভিন্নস্থানে এলোপাতাড়ি আঘাতের পর হত্যা করা হয়েছে। তার শরীরে অন্তত ৫/৬টি কোপের আঘার রয়েছে।

তিনি আরও জানান, মরদেহের সুরতহাল প্রস্তুতের পর আমাদের প্রাথমিক ধারণা, হত্যার আগে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে। মঙ্গলবার কুমেক হাসপাতাল মর্গে নিহতের মরদেহের ময়নাতদন্ত করা হবে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও পুলিশ

কামাল উদ্দিন/এমএএস/এমএস

আরও পড়ুন