ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ভারত থেকে ফেরার সময় ৪১ জন আটক

বেনাপোল (যশোর) | প্রকাশিত: ০৯:৪১ পিএম, ০৬ মার্চ ২০১৮

অবৈধভাবে ভারত থেকে ফেরার সময় বেনাপোল সীমান্তে ৪ ভারতীয় নাগরিকসহ ৪১ বাংলাদেশি নারী-পুরুষ শিশুকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এসময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

মঙ্গলবার দুপুরে তাদের আটক করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়। আটকদের মধ্যে ২১ জন পুরুষ, ১৭ জন নারী ও ৩ শিশু রয়েছে। এদের বাড়ি খুলনা, বরিশাল, বাগেরহাট, ভোলা, গোপালগঞ্জ, নড়াইল ও পিরোজপুর জেলার বিভিন্ন এলাকায় এবং ভারতীয় চারজনের বাড়ি ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা ও বর্ধমান জেলায়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, পুটখালি সীমান্ত পথে ভারত থেকে অবৈধভাবে বেশ কিছু নারী-শিশু বাংলাদেশে প্রবেশ করছে। এমন সময় বিজিবি সদস্যরা বারপোতা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে। এর আগে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পাচারকারীরা।

media

২১ বিজিবি পুটখালী ক্যাম্পের সুবেদার ওমর ফারুক জানান, আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানা পুলিশের এসআই হাবিবুর রহমান জানান, বিজিবি ৪১ নারী পুরুষকে আটক করে থানায় সোপর্দ করেছে। বিকেলে তাদের যশোর আদালতে পাঠানো হয়েছে।

জামাল হোসেন/এমএএস/এমএস

আরও পড়ুন