চকরিয়ায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী সোনাইছড়ি ছড়া থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে বরইতলী শান্তিবাজার এলাকা থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
হারবাং পুলিশ ফাঁড়ির আইসি শিমুল চৌধুরী জানায়, শান্তিবাজার এলাকায় বাঁশের সঙ্গে এক ব্যক্তির মরদেহ আটকে আছে এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল তৈরি করে। প্রাথমিকভাবে তার মাথায় একটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
চকরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সায়ীদ আলমগীর/এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ খুলনা হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
- ২ দিঘির ঘাট থেকে কুকুর টেনে নিলো কুমির, যা জানালেন প্রত্যক্ষদর্শীরা
- ৩ মদের নেশায় বেকারত্বে বাঁধা চা শ্রমিকদের ভাগ্য
- ৪ স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করে প্রকাশ্যে ঘুরছে আসামিরা, খুঁজছে পুলিশ
- ৫ বেনাপোল কাস্টমসে শুল্ক ফাঁকি: ৪ সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্স স্থগিত