ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শ্বশুরবাড়িতে জামাইয়ের রহস্যজনক মৃত্যু

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০৪:৩৭ পিএম, ১২ মার্চ ২০১৮

কুমিল্লার মুরাদনগর উপজেলায় শ্বশুরবাড়ি থেকে মোহাম্মদ মানিক নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার চৌধুরীকান্দি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মানিক পার্শ্ববর্তী দেবিদ্বার উপজেলার খলিলপুর গ্রামের মুতু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুরাদনগর উপজেলার চৌধুরীকান্দি গ্রামের তছলিম উদ্দিনের মেয়ে ফরিদা বেগম রোববার রাতে তার স্বামী মানিক মিয়াকে মোবাইল ফোনে তাদের বাড়িতে ডেকে নেন। রাতে মানিক শ্বশুরবাড়িতে অবস্থান করেন। সকালে মানিক মিয়ার মরদেহ বাড়ির উঠানে পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আর্জুন মিয়া জানান, মানিকের মৃত্যুর বিষয়ে পরিবারের লোকজনের বক্তব্য সন্দেহজনক। বিষয়টি রহস্যজনক মনে হওয়ায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

কামাল উদ্দিন/আরএআর/আরআইপি

আরও পড়ুন