গাজীপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ভান্নারা এলাকায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার মধ্য রাতে এ ঘটনা ঘটে। নিহতের নাম নাছরিন আক্তার (২৮)। তিনি কালিয়াকৈর ভান্নারা এলাকার বাসিন্দা নূরুল ইসলামের স্ত্রী ।
কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম জানান, শুক্রবার মধ্য রাতে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য ও কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্বামী নূরুল ইসলাম ক্ষিপ্ত হয়ে স্ত্রী নাছরিন আক্তারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছেন। খবর পেয়ে শনিবার বেলা ১১টার দিকে পুলিশ ওই বাড়ি থেকে মরদেহ উদ্ধার করেছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মো. আমিনুল ইসলাম/এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সাড়ে ৭ ঘণ্টা পর ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
- ২ প্রেমিকার পরিবার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গায়ে আগুন দিলেন যুবক
- ৩ স্মার্টফোন চার্জার বিস্ফোরণে পুড়ে ছাই ৪ বসতবাড়ি
- ৪ টাঙ্গাইলে আওয়ামী লীগ আমলে নির্বাচিত ১৩ ইউপি চেয়ারম্যান পুনর্বহাল
- ৫ বাগেরহাটে নিহত ওসমানের দাফন সম্পন্ন, দুদিনেও হয়নি মামলা