ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

হিমছড়ির ঢালে ২ ছিন্নভিন্ন মরদেহ

জেলা প্রতিনিধি | কক্সবাজার | প্রকাশিত: ১০:১৩ এএম, ১৬ মার্চ ২০১৮

কক্সবাজার সদর উপজেলার ঈদগাহ ইউনিয়নের ঈদগড়-বাইসারি সড়কের হিমছড়ির ঢালে দু’টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার ভোরে মরদেহগুলো দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। তবে মরদেহ দু’টির পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ওই এলাকায় গেলে ছিন্নভিন্ন মরদেহগুলো দেখা যায়। এ ব্যাপারে পুলিশকে জানানো হয়েছে।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।

এফএ/এমএস

আরও পড়ুন