নাটোরে ছুরিকাঘাতে যুবক নিহত
নাটোর শহরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ইমরান আলী নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার রাত আটটার দিকে কানাইখালী ব্র্যাক ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। নিহত ইমরান আলী (২২) শহরের কানাইখালী এলাকার মৃত খোরশেদ মোল্লার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, রোববার রাত আটটার দিকে কানাইখালী ব্র্যাক ব্যাংকের সামনে একদল সন্ত্রাসী ইমরানের ওপর হামলা চালায়। এ সময় তার বুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ইমরান গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন আহত অবস্থায় ইমরানকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কর্তব্যরত চিকিৎসক ডা. আবুল কালাম বলেন, আঘাতজনিত কারণে ও অতিরিক্ত রক্তক্ষরণে ইমরানের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে নাটোর থানা পুলিশের ওসি মশিউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
রেজাউল করিম রেজা/এএম/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে
- ২ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ৩ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৪ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৫ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে