অটোরিকশা উল্টে কিশোর নিহত
কুমিল্লার দাউদকান্দিতে সিএনজি চালিত অটোরিককশা উল্টে মো. রিয়াদ (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। এ সময় আরো চারজন আহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার গৌরীপুর-মতলব সড়কের নৈইয়ার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিয়াদ চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মনিগাঁও গ্রামের শাহ আলমের ছেলে।
পুলিশ জানায়, বিকেলে গৌরীপুর-মতলব সড়কের নৈইয়ার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি চালিত একটি অটোরিকশা রাস্তার উপর উল্টে যায়। এতে ঘটনাস্থলে রিয়াদ নিহত হয়। এ সময় অন্তত আরো চারজন নিহত হয়েছেন।
আহতদের গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। নিহত রিয়াদের মরদেহ দাউদকান্দি মডেল থানা পুলিশ হেফাজতে রয়েছে।
কামাল উদ্দিন/এআরএ/এমআরআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চুয়াডাঙ্গায় ৩৬ ডিগ্রির ওপর তাপমাত্রা, গলে যাচ্ছে রাস্তার পিচ
- ২ সরকারি হাসপাতালের রেফারে রোগীদের পরীক্ষায় ছাড় দেবে ডায়াগনস্টিক সেন্টার
- ৩ প্রয়োজন ছাড়া নেওয়া যাবে না তেল, অ্যাপের মাধ্যমে বিতরণ শুরু
- ৪ বগুড়ায় হামের উপসর্গ নিয়ে ১০ মাস বয়সী শিশুর মৃত্যু
- ৫ অবৈধভাবে পেট্রোল মজুত-বাড়তি দামে বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা