ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের সমাধিতে বিনম্র শ্রদ্ধা-ভালোবাসা

বেনাপোল (যশোর) | প্রকাশিত: ০৮:০১ পিএম, ২৬ মার্চ ২০১৮

যশোরের শার্শা উপজেলার কাশিপুরে মহান মুক্তিযুদ্ধের লড়াকু সৈনিক বাংলাদেশের সূর্য সন্তান শহীদ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিস্থলে হাজারো মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস।

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে তার সমাধিস্থলে রোববার রাত ১২টা ১ মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচি শুরু হয়। ভোর থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপজেলা প্রশাসন, গার্ড অব অর্নার প্রদান করেন যশোর ৪৯-বিজিবি ব্যাটালিয়নের (টুআইসি) মেজর নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা কমান্ড, শার্শা থানা পুলিশ প্রশাসন, নূর মোহাম্মদ শেখের পরিবার, সাড়াতলা সরকারি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ডিগ্রি কলেজ, ডিহি ইউনিয়ন আওয়ামী লীগ, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড, ডিহি ইউনিয়ন পরিষদ, ডিহি ইউনিয়ন পাবলিক লাইব্রেরি, পাকশিয়া আইডিয়াল কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী শিক্ষকবৃন্দ।

Benapole-3

এ সময় উপস্থিত ছিলেন- সরকারি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হাসানুজ্জামান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, সহকারী ভূমি কর্মকর্তা আব্দুল ওয়াদুদ, ৪৯-বিজিবি ব্যাটালিয়নের টুআইসি মেজর নজরুল ইসলাম, পরিবারের সদস্য নিয়ামুল ইসলাম উৎস, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, ডেপুটি কমান্ডার নাসির উদ্দিন, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান আব্দুর রউফ, শার্শা থানার ওসি (তদন্ত) তাসমিম আহমেদ, কাশিপুর বিজিবি ক্যাম্পের সুবেদার গোলাম সরোয়ার ও ডিহি ইউপি চেয়ারম্যান হোসেন আলী প্রমুখ।

শহীদ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিস্থলে হাজারো মানুষের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয়। শ্রদ্ধাঞ্জলি শেষে আলোচনাসভা ও বীর শহীদদের রুহের মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মো. জামাল হোসেন/এএম/পিআর

আরও পড়ুন