এবার বেনাপোলে ২৪ স্বর্ণের বারসহ পাচারকারী আটক
বেনাপোলের পুটখালি সীমান্ত থেকে ২৪টি স্বর্ণের বারসহ আব্দুর রাজ্জাক (৪০) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার দুপুরে পুটখালি প্রাইমারি স্কুল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আব্দুর রাজ্জাক বেনাপোল পোর্ট থানার পুটখালী পশ্চিম পাড়া গ্রামের আতাউর রহমানের ছেলে।
খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল তারিকুল হাকিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুটখালি বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্তবর্তী পুটখালি বাজার প্রাইমারি স্কুলের সামনে হতে আব্দুর রাজ্জাককে আটক করা হয়। পরে ক্যাম্পে নিয়ে তার দেহ তল্লাশি করে ২৪টি স্বর্ণের বার পাওয়া যায়। জব্দকৃত স্বর্ণের বারের ওজন দুই কেজি ৪১০ গ্রাম। এর আনুমানিক মূল্য ৯৮ লাখ ৮১ হাজার টাকা।
স্বর্ণ ও আটক রাজ্জাককে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে তিনি জানিয়েছেন।
প্রসঙ্গত, এর আগে মঙ্গলবার সকালে শার্শা উপজেলার শিকারপুর সীমান্ত থেকে ৩২টি স্বর্ণের বারসহ মিঠু দফাদার নামে এক ভারতীয় নাগরিককে আটক করে যশোর ৪৯ বিজিবি সদস্যরা। যার অনুমানিক মূল্য ১ কোটি ৪৬ লাখ ২০ হাজার টাকা।
মো. জামাল হোসেন/আরএ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বতন্ত্র নারী প্রার্থীর নির্বাচনি প্রচারণায় বাধা-হেনস্তার অভিযোগ
- ২ ভিসা-টিকিট থাকলেও বোর্ডিং পাস মিলছে না যুক্তরাজ্যগামী যাত্রীদের
- ৩ দিনাজপুরে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ৮১ কারাবন্দি
- ৪ জামায়াতকে ভোট দিলে দিনের আলোতেই ‘রগ কাটার’ হুমকি কৃষকদল নেতার
- ৫ জামায়াত প্রার্থীর মৃত্যুতে স্থগিত হচ্ছে শেরপুর-৩ আসনের নির্বাচন