নাটোরে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা, আটক ২
নাটোর শহরের কানাইখালী এলাকায় সাইফুল শেখ রিপন ওরফে কানা রিপন নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত রিপন কানাইখালী এলাকার ছাইদুল শেখের ছেলে ও জেলা যুবলীগের কর্মী।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে কানাইখালী কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এই ঘটনা ঘটে। ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক ও হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
আটকরা হলেন, কানাইখালী এলাকার ফজেল আলীর ছেলে ইদুল হোসেন ও সদর উপজেলার ছাতনী দিয়ার গ্রামের হামিদুল সরকারের ছেলে জামিল হোসেন।
নাটোর সদর থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানান, রাত সাড়ে ১০টার দিকে রিপন কানাইখালী কেন্দ্রীয় জামে মসজিদের সামনে দাঁড়িয়েছিলেন। এ সময় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ওই এলাকা থেকে দুইজনকে আটক ও হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
রেজাউল করিম রেজা/এফএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে
- ২ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ৩ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৪ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৫ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে