আর মেয়ের দেখা পেলেন না বাবা
নিখোঁজের তিন দিন পর নাটোরের গুরুদাসপুর থেকে মিম আক্তার (১৫) নামে এক নববধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে মিম আক্তারের স্বামীসহ ৪ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ঝাউপাড়া গ্রামে তার শ্বশুরবাড়ির পাশের একটি বাঁশঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মিম আক্তার উপজেলার হামলাইকোল গ্রামের মনিরুল ইসলামের মেয়ে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলিপ কুমার দাস ও স্থানীয়রা জানান, গত ২২ মার্চ উপজেলার ঝাউপাড়া গ্রামের তৌহিদুর রহমানের ছেলে ফরহাদ হোসেনের সঙ্গে হামলাইকোল গ্রামের মনিরুল ইসলামের মেয়ে মিম আক্তারের বিয়ে হয়। বিয়ের দুইদিন পর ২৪ মার্চ মিমের বাবা শ্বশুরবাড়িতে মেয়েকে দেখতে যান। কিন্তু সেখানে মিমের দেখা না পেলে পরিবারের লোকজন এলোমেলো কথা বলতে শুরু করে। পরে বিষয়টি তার কাছে সন্দেহ হলে তিনি থানায় একটি অভিযোগ করেন।
অভিযোগের প্রেক্ষিতে পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় মিম আক্তারের স্বামী ফরহাদ হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। পুলিশের জিজ্ঞাসাবাদে ফরহাদ হোসেন মিমকে গলা টিপে হত্যার পর বাড়ির পাশে বাঁশঝাড়ে পুতে রেখেছে বলে স্বীকারোক্তি দেয়। পরে তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিম আক্তারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পরে ফরহাদ হোসেনসহ আরও ৪ জনকে আটক করা হয়। আটকরা হলেন, মিম আক্তারের স্বামী ফরহাদ হোসেন (১৮), ফরহাদ হোসেনের প্রথম স্ত্রী বড়াইগ্রাম উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের ইমা খাতুন, ফরহাদ হোসেনের প্রথম পক্ষের শ্বশুর তফের উদ্দিন (৪৫) ও শাশুড়ী শুকজান বেগম (৩৫)।
রেজাউল করিম রেজা/এফএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে
- ২ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ৩ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৪ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৫ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে