চাঁদপুরে হত্যার দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড
চাঁদপুরে মাসুদ রানা নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে তিনজনের ফাঁসির রায় দিয়েছেন আদালত। বুধবার চাঁদপুরের জেলা ও দায়রা জজ মামুনুর রশীদ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- চাঁদপুর মতলব উত্তর উপজেলার সুফিয়ান আহমেদ শিবির, সাইফুর ইসলাম সুজন ও মো. শরীফ সরদার।
মামলার অভিযোগে জানা যায়, ২০০৯ সালের ২৬ ফ্রেব্রুয়ারি মাসুদ রানাকে হত্যা করে আসামিরা। এ ঘটনায় নিহতের ভাই ফারুক বেপারি থানায় একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ওই বছরের ৩০ মে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিলে মামলার বিচার কাজ শুরু হয়।
আরএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ২ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে
- ৩ ডিজেল সংকটে সেচ পাচ্ছেন না হাওরের চাষিরা, বোরো ফলন নিয়ে শঙ্কা
- ৪ মাদকের ব্যাপারে কোনো আপস করা হবে না: প্রতিমন্ত্রী রাজিব
- ৫ কম শিক্ষিতদের শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটিতে রাখার সুযোগ নেই