দেশে ফিরলো ওরা ৫ জন
ভালো কাজের প্রলোভনে পড়ে দালালের মাধ্যমে সীমান্তের অবৈধপথে ভারতে গিয়ে সেই দেশের পুলিশের কাছে ধরা পড়ে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল চেকপোস্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরলো চার কিশোরীসহ এক কিশোর।
বুধবার বিকেলে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন।
ফেরত আসারা হলেন, সাতক্ষীরার সাহেব আলীর মেয়ে তানিয়া খাতুন (১৫), বরিশালের ধিরেন দাসের মেয়ে অনিমা দাস (১৮), পিরোজপুরের আব্দুল হকের মেয়ে রুমা খাতুন (১৭), বাগেরহাটের আব্দুল গফফারের মেয়ে মমতাজ খাতুন (১৮) ও দিনাজপুরের ফিলিপস কিসকুর ছেলে পাতরু কিসকু (১৭)।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ভালো কাজের আসায় অবৈধপথে ভারত গিয়ে সেই দেশের বিভিন্ন বাসা-বাড়িতে কাজ করার সময় পুলিশের হাতে এরা ধরা পড়ে। আদালত এদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়। পরে আদালতের মাধ্যমে ভারতের একটি মানবাধিকার সংস্থা তাদের ছাড়িয়ে এনে ‘সুকন্যা’ নামের একটি শেল্টার হোমে রাখে। পরে দু'দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি চালাচালির পর ভারত সরকারের দেয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত আনা হয়। ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করেন।
বেনাপোল পোর্ট থানা পুলিশের এসআই সুজিত জানান, ফেরত আসা চার কিশোরী ও এক কিশোরকে থানার আনুষ্ঠানিকতা শেষ করে যশোর মহিলা আইনজীবী সমিতির কাছে হস্তান্তর করা হয়েছে। অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করে তাদের হাতে তুলে দেয়া হবে এই পাঁচ কিশোরী কিশোরকে।
জামাল হোসেন/এমএএস/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দিনাজপুরে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ৮১ কারাবন্দি
- ২ জামায়াতকে ভোট দিলে দিনের আলোতেই ‘রগ কাটার’ হুমকি কৃষকদল নেতার
- ৩ জামায়াত প্রার্থীর মৃত্যুতে স্থগিত হচ্ছে শেরপুর-৩ আসনের নির্বাচন
- ৪ জনসভায় আমিরের নিরাপত্তা-ওসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন জামায়াতের
- ৫ সিরাজগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি ক্যাম্পে আগুন