গাজীপুরে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২
প্রতীকী ছবি
গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার সূর্য নারায়ণপুর এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৫ জন আহত হয়েছেন। রোববার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সিএনজিচালিত অটোরিকশার চালক কাপাসিয়ার কালডাইয়া গ্রামের কবির হোসেন (২৮) ও একই উপজেলার হাইলজোড় গ্রামের যাত্রী রাশিদা বেগম (৩৮)।
কাপাসিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, রোববার দুপুরে কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী অনন্যা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সূর্য নারায়ণপুর এলাকায় একটি বাঁক অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিচালিত অটোরিকশার চালক কবির হোসেন ও যাত্রী রাশিদা বেগম মারা যায়। এতে আহত হয় আরো ৫ জন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে এবং বাসটি আটক করে থানায় নিয়ে যায়। তবে চালক পালিয়ে গেছে।
মো. আমিনুল ইসলাম/এসএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্মার্টফোন চার্জার বিস্ফোরণে পুড়ে ছাই ৪ বসতবাড়ি
- ২ টাঙ্গাইলে আওয়ামী লীগ আমলে নির্বাচিত ১৩ ইউপি চেয়ারম্যান পুনর্বহাল
- ৩ বাগেরহাটে নিহত ওসমানের দাফন সম্পন্ন, দুদিনেও হয়নি মামলা
- ৪ রাজশাহী শিক্ষাবোর্ডে বিজ্ঞপ্তি ছাড়াই ৬০ জনকে নিয়োগ
- ৫ ঠাকুরগাঁওয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন