দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত
নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুরে মালবাহী দুইটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাক হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন।
নিহত সাজ্জাদ হোসেন (২৩) মিনি ট্রাকের হেলপার ও যশোরের বিজয়নগরের আব্দুল হাকিমের ছেলে।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিএম সামসুন নূর জানান, শুক্রবার সকালে বড়াইগ্রামের মানিকপুরে যশোর থেকে ঢাকাগামী একটি মিনি ট্রাকের সঙ্গে নাটোরগামী একটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মিনি ট্রাকের হেলপার সাজ্জাদ নিহত হন ও দুই ট্রাকের আরো দুইজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ঘাতক ট্রাক দুইটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
রেজাউল করিম রেজা/এফএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে
- ২ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ৩ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৪ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৫ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে