নাটোরে বজ্রপাতে নারীসহ আহত ৯
নাটোরের গুরুদাসপুরে বজ্রপাতে দুই নারীসহ নয়জন আহত হয়েছেন। এর মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- একই উপজেলার মশিন্দা মাঝপাড়া গ্রামের নিলুফা বেগম (৪০), সাহাপুরের আয়েতুন (৬০), বিলহরিবাড়ী গ্রামের আইগরী (৪৫), জগিন্দনগর গ্রামের হাবিবুর (৩০), শরিফুল (২৪), কালাম (৪৫),বাবলু (২৮), সাড্ডাক (৫০) এবং খ্বুজীপুরের আফছার (৪০)।
স্থানীয়রা জানান, বিকেলে গুরুদাসপুরের বিভিন্ন এলাকায় ঝড় ও শিলাবৃষ্টি হয়। এসময় বজ্রপাত হলে উপজেলার মশিন্দা ইউনিয়নের মশিন্দা মাঝপাড়া গ্রামের নিলুফা বেগম ও খুবজীপুর গ্রামের আফছার নিজ বাড়ির বারান্দায় বসে থাকা অবস্থায় বজ্রপাতের কবলে পড়ে গুরুতর আহত হন।
অন্যদিকে, একই সময় বিয়াঘাট ইউনিয়নের জগিন্দনগর গ্রামের একটি মাঠে কাজ করছিল কয়েকজন শ্রমিক। কিন্তু বজ্রপাত শুরু হলে একই গ্রামের স্লুইগেট এলাকায় রসুন বহনের জন্য দাঁড়িয়ে থাকা ট্রলির নিচে আশ্রয় নেয় তারা। তবে শেষ রক্ষা হয়নি। বজ্রপাতের কবলে পড়ে তারাও আহত হয়েছেন। পরে স্থানীয়রা নিলুফা বেগমকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদের উদ্ধার করে গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
রেজাউল করিম রেজা/আরএআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে
- ২ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ৩ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৪ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৫ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে