মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বাসচাপায় মর্জিনা বেগম (৩৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় গৃহবধূর স্বামী মিজানুর রহমান (৩৮) এবং ছেলে জামান (১০) আহত হয়েছেন। নিহত মর্জিনা বেগমের বাড়ি উপজেলার শুভুল্যা গ্রামে। রোববার বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শুভুল্যা নামকস্থানে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বিকেলে মোটরসাইকেলযোগে মিজানুর রহমান তার স্ত্রী মর্জিনা বেগম ও ছেলে জামানকে নিয়ে পার্শ্ববর্তী গাজীপুরের কালিয়াকৈর সংল্যা গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে মহাসড়কের শুভুল্যা নামকস্থানে পৌঁছালে ঢাকাগামী কেয়া পরিবহনের একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মর্জিনা বেগমের মৃত্যু হয়।
এ সময় তার স্বামী ও ছেলে গুরুতর আহত হয়। পরে আহতদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এস এম এরশাদ/এআরএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী
- ২ বরগুনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার
- ৩ দাঁড়িপাল্লার পক্ষে ত্রিপুরা চাকমা মারমা সম্প্রদায়ের লোকজনের মিছিল
- ৪ একটি গোষ্ঠী ইসলামের নামে আমেরিকান আদর্শ প্রতিষ্ঠার পাঁয়তার করছে
- ৫ জাতীয় পার্টি অলরেডি মৃত, ১২ তারিখ হবে তাদের ‘জানাজা’: হাসনাত আবদুল্লাহ