বাল্যবিয়ে আয়োজনের অপরাধে বাবা-ভাইয়ের সাজা
ব্রাহ্মণবাড়িয়ায় বাল্যবিয়ের আয়োজনের অপরাধে দুইজনকে এক মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার সন্ধ্যায় আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবীব এ সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্তরা হলেন, কনের বাবা আখাউড়া উপজেলার কর্মমঠ গ্রামের মো. রকিব উদ্দিন ও বরের ভাই একই উপজেলার ভাটামাথা গ্রামের মো. আমজাদ হোসেন।
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব জাগো নিউজকে জানান, বর ও কনের বয়স কম হওয়ায় বাল্য বিয়ে আয়োজনের অপরাধে দুই পক্ষের দুই জনকে কারাদণ্ড দেওয়া হয়। পরে পুলিশের মাধ্যমে সাজাপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়। তবে ভ্রাম্যমাণ আদালত চলাকালে বরযাত্রীসহ কনের পরিবারের লোকজন পালিয়ে যান বলে জানান তিনি।
আজিজুল আলম সঞ্চয়/এআরএ/এমআরআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপির সহযোগিতা ছাড়া জামায়াত কোথাও এমপি হয়নি: নুর
- ২ ‘দিনরাত মাদক আর চিনি আসে বর্ডার দিয়ে, এসব বন্ধ হওয়া দরকার’
- ৩ সংখ্যালঘুদের সম্পদের দিকে লাল চোখ দিয়ে তাকালে রাষ্ট্র চোখ তুলে ফেলবে
- ৪ জামায়াতের নির্বাচনি ক্যাম্পে অগ্নিসংযোগের দায়ে একজনের কারাদণ্ড
- ৫ সঙ্গে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি—এটাই বিএনপির নীতি: গোলাম পরওয়ার