ভারতে কারাভোগ শেষে দেশে ফিরল তারা
ভালো কাজের প্রলোভনে পড়ে দালালের মাধ্যমে সীমান্তের অবৈধ পথে ভারতে গিয়ে সে দেশের পুলিশের কাছে ধরা পড়ে এক বছর ৪ মাস জেল খেটে অবশেষে বেনাপোল চেকপোস্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরলো নয় বাংলাদেশি তরুণ।
রোববার বিকেলে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন।
ফেরত আসা তরুণরা হলো- যশোর জেলার অভয়নগর উপজেলার সুমন মোল্যার ছেলে রকি মোল্যা (২৩), একই এলাকার জহুরুল ইসলাম মোল্যার ছেলে সুমন মোল্যা (২৪), নোয়াপাড়ার আব্দুল কুদ্দুস সর্দারের ছেলে রাসেল সর্দার (২১), খুলনা জেলার খানজাহান আলী এলাকার মাজেদ সর্দারের ছেলে শফিকুল (১৭), শিরোমনি এলাকার তোরাফ শেখের ছেলে আবু সাইদ (২১), একই এলাকার জলিলের ছেলে মো. সজিব (২২), এনায়েত মোল্যার ছেলে রাজ মোল্যা (২৩), আব্দুল কামাল মল্লিকের ছেলে শাহিন (১৮) ও বগুড়া জেলার কাহালু উপজেলার আব্দুল লতিফ সর্দারের ছেলে তারিকুল ইসলাম (২০)।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ভালো কাজের আশায় সীমান্তের অবৈধপথে ভারতে গিয়ে বিভিন্ন কারখানায় কাজ করার সময় পুলিশের হাতে এরা ধরা পড়ে।
আদালত এদের ১৪ মাসের সাজা দেয়। পরে আদালতের মাধ্যমে ভারতের একটি মানবাধিকার সংস্থা তাদের ছাড়িয়ে এনে দুই মাস ‘তালাস অ্যাসোসিয়েশন’ নামের শেল্টারহোমে রাখে। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি চালাচালির পর ভারত সরকারের দেয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরত আনা হয়। ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করেন।
বেনাপোল পোর্ট থানার এসআই মতিউর রহমান জানান, ফেরত আসা নয় তরুণকে থানার আনুষ্ঠানিকতা শেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মানবাধিকার সংস্থার ‘রাইটস যশোর’ কাছে হস্তান্তর করা হয়েছে।
রাইটস যশোরের প্রোগ্রাম ম্যানেজার এস,এস আজহারুল ইসলাম জানান, ফেরত আসাদের আইনি প্রক্রিয়া শেষ করে তাদের নিজ নিজ অভিভাবকদের কাছে পৌঁছে দেয়া হবে।
মোঃ জামাল হোসেন/এএম/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দিনাজপুরে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ৮১ কারাবন্দি
- ২ জামায়াতকে ভোট দিলে দিনের আলোতেই ‘রগ কাটার’ হুমকি কৃষকদল নেতার
- ৩ জামায়াত প্রার্থীর মৃত্যুতে স্থগিত হচ্ছে শেরপুর-৩ আসনের নির্বাচন
- ৪ জনসভায় আমিরের নিরাপত্তা-ওসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন জামায়াতের
- ৫ সিরাজগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি ক্যাম্পে আগুন