মাকে কুপিয়ে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ
যশোরের ঝিকরগাছায় ছেলের কুড়ালের আঘাতে খুন হয়েছেন সৎ মা। রোববার রাত সাড়ে ৮টার দিকে ঝিকরগাছার পৌরসদর কিত্তীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ারা বেগম (৪০) ওই গ্রামের মশিয়ার রহমানের দ্বিতীয় স্ত্রী। ঘটনার পর ছেলে আবু হুরায়রা মিম (১৬) থানায় আত্মসমর্পণ করেছে।
পুলিশ ও গ্রামবাসী জানায়, রোববার রাতে আনোয়ারা ও মিমের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে মিম উত্তেজিত হয়ে কুড়াল দিয়ে আনোয়ারাকে কুপিয়ে জখম করে। তাকে মুমূর্ষু অবস্থায় প্রতিবেশীরা উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঝিকরগাছা থানার ওসি আবু সালেহ মাসুদ করিম জানান, হত্যাকাণ্ডের পর আবু হুরায়রা মিম থানায় এসে আত্মসমর্পণ করেছে। সৎ মায়ের নির্যাতন সইতে না পেরে সে রাগের মাথায় এ কাজ করেছে বলে পুলিশের কাছে দাবি করেছে।
মিলন রহমান/এফএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দিনাজপুরে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ৮১ কারাবন্দি
- ২ জামায়াতকে ভোট দিলে দিনের আলোতেই ‘রগ কাটার’ হুমকি কৃষকদল নেতার
- ৩ জামায়াত প্রার্থীর মৃত্যুতে স্থগিত হচ্ছে শেরপুর-৩ আসনের নির্বাচন
- ৪ জনসভায় আমিরের নিরাপত্তা-ওসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন জামায়াতের
- ৫ সিরাজগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি ক্যাম্পে আগুন