গাজীপুরে ইয়াবা ও নগদ টাকাসহ আটক ১
গাজীপুরে প্রায় পাঁচহাজার পিস ইয়াবা ও নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা। গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মো. ফরহাদ হোসেন জাগো নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে গাজীপুর শহরের দক্ষিণ ছায়াবিথী এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরো জানান, এসময় ওই বাসার ষষ্ঠ তলার একটি ফ্ল্যাট থেকে ৪ হাজার ৮০০ পিস ইয়াবা, নগদ ৩ লাখ ৮৯ হাজার ৯০০ টাকা ও ২টি মোবাইল সেটসহ নূরুল আমিন (২৫) নামে এক ইয়াবা ব্যবসায়িকে আটক করা হয়। তিনি নেত্রকোনা জেলার পূর্বধলা থানার গোয়ালাপাড়া গ্রামের হযরত আলীর ছেলে। অভিযানকালে পলাশ চন্দ্র সরকার (২৮) নামে অপর এক মাদক ব্যবসায়ী পালিয়ে যান।
তিনি আরো জানান, ওই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম থেকে শুটকির বস্তায় করে ইয়াবা এনে গাজীপুরসহ বিভিন্ন স্থানে বিক্রি করছিলেন। এ ব্যাপারে সোমবার জয়দেবপুর থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
মো. আমিনুল ইসলাম/এমজেড/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্মার্টফোন চার্জার বিস্ফোরণে পুড়ে ছাই ৪ বসতবাড়ি
- ২ টাঙ্গাইলে আওয়ামী লীগ আমলে নির্বাচিত ১৩ ইউপি চেয়ারম্যান পুনর্বহাল
- ৩ বাগেরহাটে নিহত ওসমানের দাফন সম্পন্ন, দুদিনেও হয়নি মামলা
- ৪ রাজশাহী শিক্ষাবোর্ডে বিজ্ঞপ্তি ছাড়াই ৬০ জনকে নিয়োগ
- ৫ ঠাকুরগাঁওয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন