ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বেনাপোলে অস্ত্র ও গুলি উদ্ধার

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ১১:৫০ পিএম, ০৭ এপ্রিল ২০১৮

বেনাপোল সীমান্ত থেকে একটি ওয়ান স্যুটার গান ও দুই রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। শনিবার রাত সাড়ে ৮টার সময় বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের একটি কবরস্থানের পাশ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

বেনাপোল চেকপোস্ট আইসিপি বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব জানান, গোপন সূত্রে জানা যায় অস্ত্র পাচারকারীরা ভারত থেকে অস্ত্র এনে যশোরে পাচার করার জন্য বড় আচঁড়া কবরস্থানের পাশে অবস্থান করে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে একটি ওয়ান স্যুটার গান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে অস্ত্র পাচারকারীরা পালিয়ে যায় বলে জানান তিনি। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি বেনাপোল পোর্ট থানায় জমা দেয়ার প্রক্রিয়া চলছে।

ওআর/এমআরএম

আরও পড়ুন