টেকনাফে ২৪ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৩
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও পিকআপসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের সদস্যরা।
রোববার ভোরে উপজেলার শাপলাপুর বাজার এলাকার ব্রিজ থেকে পিকআপ ও ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়েছে বলে র্যাব জানায়।
তারা হলেন- কক্সবাজারের টেকনাফের শিলবুনিয়াপাড়ার শাকের আহমদের ছেলে মো. সোহেল (১৯), শাহপরীরদ্বীপ এলাকায় কালু মিয়ার ছেলে মো. আলম (২২) ও বেলপাড়া ৬ নম্বর ওয়ার্ডের জালাল আহমদের ছেলে মো. রহমত উল্লাহ (২৭)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে কক্সবাজার ক্যাম্পের মেজর মো. রুহুল আমিনের নেতৃত্বে র্যাবের একটি দল অভিযান চালায়। এ সময় টেকনাফ হতে কক্সবাজারগামী পিকআপের (চট্ট-মেট্রো-ন-১১-৫১৯৫) গতিবিধি সন্দেহজনক হলে র্যাব সদস্যরা গাড়িটি থামানোর সংকেত দেয়।
গাড়িটি র্যাবের চেকপোস্ট অতিক্রম করে রাস্তার পাশে থামিয়ে কয়েকজন দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে পিকআপটি তল্লাশি করে সুকৌশলে লুকানো অবস্থায় ২৩ হাজার ৫৮০ পিস ইয়াবাসহ পিকআপটি জব্দ করা হয়।
র্যাবের মেজর রুহুল আমিন জানান, জিজ্ঞাসাবাদে তারা জানায় দীর্ঘদিন ধরে ওই গাড়ি ব্যবহার করে টেকনাফ থেকে দেশের বিভিন্ন অঞ্চলে ইয়াবা পাচার করে আসছে। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
সায়ীদ আলমগীর/এএম/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্রধানমন্ত্রীকে নিয়ে অপপ্রচার, মামলা ছাড়াই কারাগারে জামায়াত নেতা
- ২ মাস্ক-ক্যাপ পরে যাত্রীবেশে কাউন্টারে ইউএনও, বাড়তি ভাড়া নেওয়ায় জরিমানা
- ৩ একসঙ্গে পাঁচ মরদেহ কখনও দেখেনি নিজপাড়াবাসী, এলাকাজুড়ে শোকের মাতম
- ৪ প্রধান সড়কে অবৈধভাবে পার্কিং করে যানজট সৃষ্টি, ১৬ গাড়ি জব্দ
- ৫ ফেনীতে লাইসেন্স ছাড়া মিলছে না তেল, পাম্পে পাম্পে তল্লাশি-জরিমানা