কক্সবাজারে ১১টি অস্ত্রসহ আটক ৭
কক্সবাজার সদর উপজেলায় ১১টি অস্ত্র ও বিপুল পরিমাণ গুলিসহ সাতজনকে আটক করেছে র্যাব। মঙ্গলবার দুপুর ১২টার দিকে পোকখালীর পূর্ব গোমাতলীর হাফেজ মিয়ার চিংড়ি ঘের থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মো. মবিন (৩৭), নুরুল আমিন (৩৬), আব্দুর রহমান (৪৩), জসিমউদ্দিন (৫০), আব্দুর রাজ্জাক (২১), আব্দুস শুক্কুর (৬৭) ও হেলালউদ্দিন (৪০)।
র্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্প কমান্ডার মেজর রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেলে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
সায়ীদ আলমগীর/আরএআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্রধানমন্ত্রীকে নিয়ে অপপ্রচার, কারাগারে জামায়াত নেতা
- ২ মাস্ক-ক্যাপ পরে যাত্রীবেশে কাউন্টারে ইউএনও, বাড়তি ভাড়া নেওয়ায় জরিমানা
- ৩ একসঙ্গে পাঁচ মরদেহ কখনও দেখেনি নিজপাড়াবাসী, এলাকাজুড়ে শোকের মাতম
- ৪ প্রধান সড়কে অবৈধভাবে পার্কিং করে যানজট সৃষ্টি, ১৬ গাড়ি জব্দ
- ৫ ফেনীতে লাইসেন্স ছাড়া মিলছে না তেল, পাম্পে পাম্পে তল্লাশি-জরিমানা