আড়াইহাজারে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় জমি সংক্রান্তের বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে ২০ জনকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এবং মিনারা বেগম নামের একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে পাঠানো হয়েছে। বুধবার দুপুরে উপজেলার বিশনন্দী ইউনিয়নের চৈতনকান্দা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন ধরে উপজেলার চৈতনকান্দা গ্রামের অহিদুল্লাহ ও আব্দুল হক গংদের মধ্যে ১১২ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধপূর্ণ জমি আব্দুল হকের কাছ থেকে নিয়ে স্বপন চাষাবাদ করছেন।
বুধবার দুপুরে ওই জমির আংশিক জমিতে স্বপন চাষ করতে গেলে প্রথমে অহিদুল্লাহর লোকজন বাধা দেয়। এতে করে তাদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষ দা, ছুরি, টেঁটা, বল্লম নিয়ে একে-অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। তাদের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে। এতে করে গোটা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। উভয়পক্ষই অভিযোগ দিয়েছেন।
মো. শাহাদাত হোসেন/এএম/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপির সহযোগিতা ছাড়া জামায়াত কোথাও এমপি হয়নি: নুর
- ২ ‘দিনরাত মাদক আর চিনি আসে বর্ডার দিয়ে, এসব বন্ধ হওয়া দরকার’
- ৩ সংখ্যালঘুদের সম্পদের দিকে লাল চোখ দিয়ে তাকালে রাষ্ট্র চোখ তুলে ফেলবে
- ৪ জামায়াতের নির্বাচনি ক্যাম্পে অগ্নিসংযোগের দায়ে একজনের কারাদণ্ড
- ৫ সঙ্গে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি—এটাই বিএনপির নীতি: গোলাম পরওয়ার