নারায়ণগঞ্জে দুই জেএমবি সদস্যের রায় ১৮ এপ্রিল
নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় দায়ের করা বিস্ফোরক আইনের একটি মামলায় জেএমবির দুই সদস্য সাইফুল ইসলাম ও মফিজুল ইসলামের বিরুদ্ধে যুক্তিতর্ক শেষে আগামী ১৮ এপ্রিল রায় ঘোষণার দিন ধার্য করেছেন আদালত।
বুধবার দুপুরে নারায়ণগঞ্জ বিশেষ ট্রাইব্যুনাল-৭-এর বিচারক মো. আবদুল হান্নানের আদালতে যুক্তিকর্ত অনুষ্ঠিত হয়। যুক্তি উপস্থানের সময় জঙ্গি সাইফুল ইসলাম নিজেকে নির্দেশ দাবি করে যুক্তি তুলে ধরেন। সাইফুলের পক্ষে কোনো আইনজীবী নেই তিনি নিজেই মামলা পরিচালনা করেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জাসমীন আহমেদ বলেন, একটি মামলায় মৃত্যুদণ্ডসহ একাধিক মামলায় সাইফুলের বিরুদ্ধে সাজা হয়েছে। এর মধ্যে সাক্ষী শেষে সোনারগাঁও থানার একটি বিস্ফোরক আইনের মামলায় সাইফুল ইসলাম ও তার সহযোগী মফিজুল ইসলামের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়েছে। আসামিরা নিজেদের নির্দোষ দাবি করলেও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে তাদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ করে সর্বোচ্চ সাজা দাবি করেছি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, র্যাব সদর দফতরের গোয়েন্দা বিভাগের মেজর আতিকুর রহমানের নেতৃত্বে একটি দল ২০০৬ সালের ২৯ ডিসেম্বর টাঙ্গাইল জেলার বায়না বাইপাস সড়কে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ জেএমবি সদস্য সাইফুলকে গ্রেফতার করে। সাইফুলের দেয়া তথ্য অনুসারে তাকে নিয়ে র্যাব সদস্যরা ২০০৭ সালের ১ জানুয়ারি সোনারগাঁয়ের কোনাবাড়ি এলাকার মফিজুলের বাড়িতে অভিযান চালিয়ে ১৯টি দেশীয় হ্যান্ডগ্রেনেড বডি, ৩১ প্যাকেট পাওয়ার জেল উদ্ধার করে। এ ঘটনায় র্যাবের ডিএডি আবদুস ছালাম বাদী হয়ে মামলা করেন।
শাহাদাত হোসেন/আরএআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপির সহযোগিতা ছাড়া জামায়াত কোথাও এমপি হয়নি: নুর
- ২ ‘দিনরাত মাদক আর চিনি আসে বর্ডার দিয়ে, এসব বন্ধ হওয়া দরকার’
- ৩ সংখ্যালঘুদের সম্পদের দিকে লাল চোখ দিয়ে তাকালে রাষ্ট্র চোখ তুলে ফেলবে
- ৪ জামায়াতের নির্বাচনি ক্যাম্পে অগ্নিসংযোগের দায়ে একজনের কারাদণ্ড
- ৫ সঙ্গে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি—এটাই বিএনপির নীতি: গোলাম পরওয়ার