গাজীপুরে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী মেঘলাল এলাকায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত পরিচয়ের (৩৪) এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের পরনে ছিল নীল-খয়েরি চেক লুঙ্গি এবং কালো রংয়ের গেঞ্জি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেলে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রেন সিটি করপোরেশনের কোনাবাড়ী মেঘলাল এলাকায় পৌঁছালে ট্রেনের ছাদ থেকে ওই যুবক হটাৎ রেল লাইনের পাশে মাটিতে পড়ে যায়। এ সময় শরীরের বিভিন্ন অংশ ফেটে জখম হলে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই দাদন মিয়া জানান, রাত আটটার দিকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মো.আমিনুল ইসলাম/এসকেডি/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্মার্টফোন চার্জার বিস্ফোরণে পুড়ে ছাই ৪ বসতবাড়ি
- ২ টাঙ্গাইলে আওয়ামী লীগ আমলে নির্বাচিত ১৩ ইউপি চেয়ারম্যান পুনর্বহাল
- ৩ বাগেরহাটে নিহত ওসমানের দাফন সম্পন্ন, দুদিনেও হয়নি মামলা
- ৪ রাজশাহী শিক্ষাবোর্ডে বিজ্ঞপ্তি ছাড়াই ৬০ জনকে নিয়োগ
- ৫ ঠাকুরগাঁওয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন