শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার
ছবি-প্রতীকী
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় জাহাঙ্গীর আলম (১৯) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে বড়লেখা থানা পুলিশ।
জাহাঙ্গীর বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ইসলাম নগর (বোবারথল) গ্রামের আব্দুল লোকমানের ছেলে।
জানা গেছে, মঙ্গলবার দুপুরে স্কুল ছুটির পর শিশুটি বাড়ি ফেরার পথে স্থানীয় কড়ইছড়া গ্রামে জাহাঙ্গীর আলম শিশুটিকে ফুসলিয়ে নির্জন স্থানে নিয়ে গিয়ে হাত-পা বেঁধে ধর্ষণ করে। পরে বাধন খুলে দিয়ে সে পালিয়ে যায়। শিশুটি বাড়ি ফিরে তার মাকে ঘটনাটি বলে। পরে বিষয়টি স্থানীয়দের জানালে তারা পুলিশে খবর দেন। ওই রাতেই শিশুটির মা জাহাঙ্গীর আলমকে আসামি করে বড়লেখা থানায় একটি ধর্ষণ মামলা করেন।
বড়লেখা থানার পুলিশ স্থানীয়দের সহায়তায় রাতেই জাহাঙ্গীর আলমকে তার বাড়ি থেকে গ্রেফতার করেন। বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। শিশুটি বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামি জাহাঙ্গীর আলমকে আদালতের মাধ্যমে বুধবার জেল হাজতে পাঠানো হয়েছে।
রিপন দে/এফএ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে
- ২ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ৩ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৪ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৫ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে