বেনাপোল কাস্টম হাউজে নববর্ষের হালখাতা রোববার
রাজস্ব আহরণ কার্যক্রম গতিশীল ও জোরদার করার উদ্দেশ্যে জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে ‘বৈশাখ উৎসব ও রাজস্ব হালখাতা’ উদযাপন করবে বেনাপোল কাস্টম হাউজ।
শুভ সমৃদ্ধির নতুন যাত্রায় আগামী রোববার সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বেনাপোল কাস্টম হাউজ ক্লাব মাঠে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান বেনাপোল কাস্টম হাউজের কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী।
তিনি জানান, ‘জ্ঞানভিত্তিক আলোকিত সমাজ বিনিমার্ণে সর্বস্তরে রাজস্ব-বান্ধব সংস্কৃতি প্রচলন’ স্লোগানের আওতায় বেনাপোল কাস্টম হাউজে চলমান সংস্কার ও উদ্ভাবন কার্যক্রম প্রাধিকার দিয়ে এই বৈশাখ উৎসব পালিত হবে। তিনি এ অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন।
জামাল হোসেন/এমএএস/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মধ্যরাতে বিএনপি প্রার্থীর পক্ষে টাকা বিতরণ, ছয়জনের কারাদণ্ড
- ২ শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী মারা গেছেন
- ৩ যে ট্রেনে জনগণ ওঠেনি, সেই ট্রেনে পার্থ ওঠেনি: আন্দালিব রহমান পার্থ
- ৪ রিকশা মার্কায় ভোট চাওয়ায় মাদরাসাশিক্ষককে চাকরিচ্যুত করার অভিযোগ
- ৫ বাংলাদেশে জামায়াত-শিবিরের মাথা উঁচু করে রাজনীতি করার অধিকার নেই