ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

২০ হাজার মানুষকে পান্তা-ইলিশ খাইয়ে বর্ষবরণ

বেনাপোল (যশোর) | প্রকাশিত: ০৫:১৮ পিএম, ১৪ এপ্রিল ২০১৮

২০ হাজার নারী-পুরুষকে পান্তা-ইলিশ খাইয়ে বাংলা নতুন বছরকে বরণ করলো যশোরের শার্শা উপজেলা প্রশাসন ও বেনাপোল পৌরসভা। শনিবার পহেলা বৈশাখকে স্বাগত জানাতে ব্যাপক আয়োজন করে শার্শা উপজেলা পরিষদ ও বেনাপোল পৌরসভা।

শার্শায় উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম মঞ্জু ও বেনাপোলে পৌর মেয়র আশরাফুল আলম লিটন এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। সকাল ৮টায় উপজেলা সদরে ও বেনাপোল বন্দরে মঙ্গল শোভাযাত্রার বর্ণাঢ্য র্যালি বের হয়। এতে আবহমান বাংলার চিরায়িত রুপ ও দেশজ সংস্কৃতি উপস্থাপন করা হয়।

Benapole-Boaisak-03

সামনে পেছনে ঢাকের বাদ্যের তালে তালে নৃত্য আর হাতে হাতে বড় আকারের বাহারি মুখোশ। গরুর গাড়ি, টেপা পুতুল আর বাঁশের কাঠামোতে মাছ পাখিতে ফুটে উঠেছে বাংলার ইতিহাস ঐতিহ্য। সেই প্রতীক ধারণ করেছে সাম্প্রতিক ঘটনা প্রবাহের চিহ্ন, অমঙ্গলের আধার ঘোচানোর প্রত্যয়। স্কুল-কলেজসহ বিভিন্ন সংগঠন রংঙে ঢংঙে গ্রামের আদলে সেজে ব্যানার ফেস্টুন নিয়ে মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করে।

শার্শায় মঙ্গল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল ওয়াদুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মসিউর রহমান প্রমুখ। এছাড়াও উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ উপজেলার সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ এতে অংশ নেয়।

Benapole-Boaisak-05

বেনাপোলের অনুষ্ঠানে জেলা, উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পুরো দিনটিকে আনন্দমুখর করে রাখতে সারাদিন চলবে কবিতা আবৃতি, সঙ্গীতানুষ্ঠান, নৃত্যানুষ্ঠান। বিকেলে বেনাপোল বল্ডফিল্ডে দুইবাংলার শিল্পীদের সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়।

জামাল হোসেন/আরএআর/পিআর

আরও পড়ুন